বালিয়াকান্দিতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

লেখক:
প্রকাশ: ৬ দিন আগে

আনোয়ার হোসেন : রাজবাড়ীর বালিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অুনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ হারুনুর অর রশিদ হারুন। উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক নিতিশ কুমার বিশ^াস, সদস্য সচিব বিধান কুমার ঘোষসহ কমিটির ১১ সদস্যসহ পূজা মন্ডপ কমিঠির সভাপতি-সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ভুঁইয়া, সাবেক সভাপতি আবুল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মসিউল আজম চুন্নু, সাবেক সহ-সভাপতি নুর এ শামস নওরোজ সহ দলের অন্যান্য নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য-এ বছর উপজেলার ৭ ইউনিয়নে মোট ১৫৯ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। যা গত বছরের তুলনায় ১০ মন্ডপে পূজা বেশি হচ্ছে।
সভায় বক্তব্যের শুরুতে প্রধান অতিথি রাজবাড়ী ২ আসনের সংসদ সদস্য মোঃ হারুনুর অর রশিদ হারুন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসব যেন সবাই আনন্দ, সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, এ বছর বালিয়াকান্দি উপজেলায় ১৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিটি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি অনুদান সঠিকভাবে বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।