
মাসুদ রেজা শিশির : ৫ আগস্টের পর রাজবাড়ীর পাংশা উপজেলার যশাই ইউনিয়নে কোন প্রকার চাঁদাবাজি হয়নি। আমাদের এমপি হারুন অর রশিদের নির্দেশ ও পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের নেতৃত্বে যশাই ইউনিয়ন বিএনপি একটি সুসংগঠিত, সুশৃংখল সংগঠনে রূপান্তরিত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধীদের জের ধরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করাকে কেন্দ্র করে বিএনপি নেতাদের চাঁদাবাজ বানিয়েছে। আমাদের দলের ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক ও সাধারণ সম্পাদক কালাম মন্ডল কোন চাঁদাবাজি করেনি। জমি নিয়ে দীর্ঘদিন ধরে আহোমের সাথে বিরোধ চলে আসছিল। জমির দখল বুঝে নিতে তারা প্রকাশ্যে দিবালোকে আমিন দিয়ে জমি মেপে খুঁটি গেড়ে রেখে আসছে প্রকৃত জমির মালিকগণ। এই জমিকে কেন্দ্র করে মামলা করতে না পারায় নিজেদের পুকুরে নিজেরাই বিষ প্রয়োগ করে মাছ নিধন করে বিএনপির নামে বদনাম করা হয়েছে। চাঁদাদাবীতে বিষ প্রয়োগের মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করেছে। আমরা এর সঠিক তদন্ত সাপেক্ষে বিচার কামনা করছি। বিগত দিনে এ পরিবার আওয়ামীলীগের দোসর ছিল। ৫ আগস্টের পরে জায়ামাত সেজেছে। জামাতের ইন্ধনেই বিএনপিকে চাঁদাবাজ বানানোর নাটক সাজিয়েছে তারা। প্রকৃতপক্ষে জাল দলিল করে দীর্ঘদিন জমি দখল করে আসছে এ পরিবার। জমি ভোগ দখল করতে তারা বিএনপিকে চাঁদাবাজ বানিয়ে উঠার চেষ্টা করছে।
রবিবার সন্ধ্যায় যশাই ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ইউনিয়ন বিএনপির আয়োজনে সাংবাদ সম্মেলনে যশাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল ওহাব প্রামানিক এসব কথা বলেন।
এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও যশাই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক বকুল মিয়া সংবাদ সম্মেলনে বলেন, আমাদের ইউনিয়নে কোন চাঁদাবাজির ঘটনা ঘটেনি। বিএনপিকে হেয় করতে একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে বিএনপিকে চাঁদাবাজ বানানোর চেষ্টা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে জাল দলিল করে জমি ভোগ দখল করায় বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। সালিশে আইনজীবি নিয়ে বসে মিমাংসার চেষ্টা করা হয়েছে, সেখানে আহোম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় আইনজীবীরা উঠে চলে গেছে। এরপরও তারা জমি ভোগ দখল করেই রেখেছিল, সেই জমি প্রকাশে দিবালোকে মেপে খুটি দিয়ে আসবার এরপরই ষড়যন্ত্র করে নিজেরাই ওই পুকুরে বিষ দিয়ে বিএনপিকে চাঁদাবাজ বানানোর মিথ্যা পায়তারা করেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে যশাই ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।
