
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলার ৫টি উপজেলাতে ফ্যামেলি কার্ড খানা তথ্য শুমারী শুরু হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানাগেছে, রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, কালুখালী, পাংশা ও গোয়ালন্দ উপজেলার ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে ফ্যামেলি কার্ডের খানা তথ্য শুমারী শুরু হবে।
বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ১৩ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ড খানা তথ্য শুমারি শুরু হবে। ধাপে ধাপে পুরো বালিয়াকান্দি উপজেলায় এ জরিপ পরিচালিত হবে। বালিয়াকান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ডে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীগণ তথ্য সংগ্রহ করবেন। এসময় প্রয়োজনীয় কাগজ পত্র পরিবারের সকলে জাতীয় পরিচয়পত্র, বা জন্ম নিবন্ধনের ফটোকপি, পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে তোলা মোবাইলের একটি সিম কার্ড এবং সিমে মোবাইল ব্যাংকিং থাকা যেমন বিকাশ, নগদ, রকেট বা অন্য যে কোনটি। পাংশা উপজেলায় ১৩ অক্টোবর থেকে ফ্যামিলি কার্ডের শুমারী পুনরায় শুরু হবে। প্রথমে শুধু সরিষা ও বাবুপাড়া ইউনিয়নের কিছু ওয়ার্ডে ডিজিটাল ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ শুরু হচ্ছে। ধাপে ধাপে পুরো পাংশায় এই জরিপ পরিচালিত হবে।
রাজবাড়ী সদর উপজেলাধীন মিজানপুর, সুলতানপুর ও পাঁচুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ১২ অক্টোবর শুরু হয়। এছাড়াও গোয়ালন্দ ও কালুখালী উপজেলাতেও এ কার্যক্রম শুরু হয়েছে।
