
মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশা থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৪ অক্টোবর) পৌনে ৪টার সময় পাংশা থানার নারায়নপুর এলাকার ছাপড়া মসজিদের সামনে পাকা রাস্তার উপর হতে কুড়াপাড়া গ্রামের মৃত মাহাবুবুর ওরফে লোকমান বিশ্বাসের ছেলে আসামী আতিকুর রহমান পিয়াস (২৬) কে এএসআই সাকিবুল সঙ্গীয় ফোর্স সহ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ধৃত করেন। এ ঘটনায় পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, এ মামলায় তদন্তকারী কর্মকর্তা কর্তৃক আসামীকে গ্রেপ্তার পূর্বক রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
