
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্তসহ ৮টি ওয়ারেন্টভুক্ত ৮জন আসামীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই শামসুজ্জোহা, এসআই সাহাবুদ্দিন, এসআই অমিত কুমার বাকচী, এএসআই আবুল হাশেম, এএসআই জিয়াউর রহমান, এএসআই প্রশান্ত সিংহ রায়, এএসআই হাবিবুর রহমান (১) সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী রাজবাড়ী সদর উপজেলার চরনারায়নপুর গ্রামের শ্যামল সরকারের ছেলে সুজন সরকার ওরফে সন্ধীপ, খানখানাপুর গ্রামের মোঃ খোরশেদ সেখের ছেলে মোঃ রাসেল সেখ, জিআর ওয়ারেন্টভুক্ত আসামী বিনোদপুর ৩ নং ওয়ার্ড (ঢালির বাড়ির উত্তর পাশে) মোঃ রমজান খাঁর ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩৮), লক্ষীকোল গ্রামের বাবু মিস্ত্রীর ছেলে সোহেল (২৯), উদয়পুর (লেংড়ার দোকান) গ্রামের মনির হোসেন পাটোয়ারীর ছেলে মোঃ হাবিব পাটোয়ারী (২৬), উদয়পুর গ্রামের আবুল শেখের ছেলে মোঃ আলম শেখ (৩০), সিআর ওয়ারেন্টভুক্ত আসামী কাজীবাধা গ্রামের নৈমদ্দিন মন্ডলের ছেলে মোঃ জব্বার মন্ডল, ভবানীপুর গ্রামের আঃ মান্নানের ছেলে মোঃ জিয়া হায়দারদের তাদের নিজ বসতবাড়ী থেকে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
