শারদীয় দূর্গাপূজায় দৌলতদিয়া ঘাটে মেলা বসবে না : উপজেলা প্রশাসন

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দৌলতদিয়া ঘাটে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কোন মেলা না বসানোর সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন। তাছাড়া এবছর সরকারিভাবে মেলা বসানোর ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে বলে জানানো হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া ঘাটে শারদীয় দূর্গা পূজার মেলার টাকা ভাগাভাগি নিয়ে খুনের বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া এবারও একটি মহল পূজায় মেলা বসানোর পায়তারা করছে বলে জানানো হয়। উপজেলা প্রশাসন এব্যাপারে কঠোর হস্তে তা দমন করবেন বলে জানান। এছাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা এবং বিভিন্ন অনিয়ম প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে আয়োজিত এ সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিশেষ করে আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত, ২৬ মণ্ডপে সিসিটিভি উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বছর উপজেলায় মোট ২৬ টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া সভায় দৌলতদিয়া ফেরিঘাট থেকে অভার লোড ট্রাকে একশত টাকার চাঁদা বাজির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয়।
মরা পদ্মাশ ড্রেজার লাগিয়ে বালু উত্তোলনের ফলে কৃষি জমি ও বাড়িঘর হুমকির সম্মুখীন বলে জানানো হয়। এছাড়া পৌর প্রশাসককে গোয়ালন্দ বাজার ব্যাবসায়ী পরিষদের নির্বাচিত কমিটির মেয়াদ গত দেড় বছর আগে শেষ হলেও নির্বাচন হচ্ছে না বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।
সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাসসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা।