
বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদের ব্যক্তিগত উদ্যোগে ১৬০টি দূর্গাপূজা মন্দিরে অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বালিয়াকান্দি উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নিতিশ মন্ডলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সহ-সভাপতি জাফর আলী মিয়ার পরিচালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ নগদ অর্থ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মদ আশিক,পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সহদেব বিশ্বাসসহ ১৬০টি পূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
