নির্ভয়ে ও নিরাপদে সব ধর্মীয় উৎসব পালন করবেন : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, প্রতিবছরের মতো এবারও সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। উৎসবের আনন্দ যেন নির্বিঘ্ন ও নিরাপদ থাকে।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্টরা কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রী ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, আজ উত্তরাঞ্চলে গেছেন। আপনারা নির্ভয়ে ও নিরাপদে সব ধর্মীয় উৎসব পালন করবেন।”এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২ টার দিকে তিনি শতবছরের ঐতিহ্যবাহী মঠ মন্দির পরিদর্শনের মধ্যে দিয়ে পরিদর্শন শুরু করেন। এ সময় মন্দির কর্তৃপক্ষ তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। মহা নবমী উপলক্ষে তিনি পূজার আড়তি উপভোগ করেন। এরপর তিনি বালক সমিতি সার্বজনীন পূজা মন্দির, গোয়ালন্দ বাজার সার্বজনীন পূজা মন্দির, রামকৃষ্ণ পল্লী সার্বজনীন পূজা মন্দির, নগররায়ের বাড়ি পূজা মন্দির পরিদর্শন করেন।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে সরকারের এসময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মোল্লা প্রমূখ।