রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ২১ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৮ জন আসামীকে গ্রেপ্তার করেছে। শনিবার (২৪ অক্টোবর) রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রাজবাড়ী সদর থানার খোশবাড়ি গ্রামের মৃত-মমতাজ আলীর ছেলে মোঃ শহিদুল ইসলাম (৫৫), মোশবাড়ী হরিপুর কোর্টপাড়ার মুক্তার মোল্লার ছেলে ঝর্না আজার, গোপালপুর গ্রামের মোঃ কাশেম মোল্লার ছেলে মোঃ লাল চাঁদ মোল্লা (৪১), চর শ্যামনগর গ্রামের মোঃ হাসেম মোল্লার ছেলে মোঃ মোয়াজ্জেম হোসাইন, হরিণধরা গ্রামের আমজাদ কাজীর ছেলে সোহান কাজী (২০), শ্রীপুর এলাকার সেকেন সরদারের ছেলে মোঃ হুমায়ুন কবির (৪৭), মৃত আব্দুর রব মোল্লার ছেলে মোঃ ফিরোজ মোল্লা (৪৭), কৃষ্ণপুর গ্রামের আনছের খানের ছেলে মোঃ হাবিবুর রহমান খানকে তাদের নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, আসামীদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।