
কালুখালী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে কথা সাহিত্যিক মঙ্গল পাগলের ৬ষ্ঠ তিরোধান দিবস উপলক্ষে ২ দিন ব্যাপী পাগল মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধায় বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মদন মোহন আঙ্গীনা ব্রিজ সংলগ্ন বটতলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও সংগীত শিল্পী অজয় দত্ত। বিশেষ অতিথি হিসেবে কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, ইব্রাহিম হোসেন মাস্টার, নাট্যকার ও পল্লী চিকিৎসক গোপাল শিকদার, সাবেক বিডিআর সদস্য খন্দকার শহিদুল্লাহ। এসময় কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, রতনদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হানিফ মন্ডল, সাত্তার ব্যাপারী, রমেশ কুমার বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মঙ্গল পাগলের পুত্র মোঃ জামাল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন। অনুষ্ঠানের ২য় দিন রবিবার সন্ধায় জারী গান পরিবেশিত হয়েছে।
