রাজবাড়ীতে গাঁজাসহ আটক যুবককে মোবাইল কোর্টে কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলা সদরের বিনোদপুর, লোকোশেড, নুরপুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মোঃ সুজাত শেখ (৩২) নামে এক যুবককে মোবাইল কোর্টের অভিযানে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মোঃ সুজাত শেখ রাজবাড়ী সদর উপজেলার ঘোরপালান গ্রামের মৃত আব্দুল কুদ্দুস শেখের ছেলে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২ টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সদস্যবৃন্দ সমন্বয়ে রাজবাড়ী জেলা বিনোদপুর, লোকোশেড, নুরপুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় মোঃ সুজাত শেখের দেহ তল্লাশি কালে গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামীকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড নগদ ৫০ টাকা অর্থদন্ড প্রদান করেন।