বহরপুরে আন্তঃজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর রেলওয়ে ফুটবল মাঠে আন্তঃজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর)। বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাড়াদী (বহরপুর) রেলওয়ে ফুটবল মাঠে বাড়াদী, নারায়ণের, বহরপুর, শেকাড়া (বিএনবিএস) স্পোটিং ক্লাবের আয়োজনে আন্তঃজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায় মানিকগঞ্জ জেলা ফুটবল একাদশ ও কুষ্টিয়া জেলা ফুটবল একাদশের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হয়। এ খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজমান ছিলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনবিএস স্পোর্টিং ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা ও সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম বিশ্বাস।
খেলাটি শেষ করে ট্রাইবেকারে পড়ায়। ট্রাইবেকারে কুষ্টিয়া জেলা ফুটবল একাদশকে ৫-৪ গোলে পরাজিত করে মানিকগঞ্জ জেলা ফুটবল একাদশ বিজয় অর্জন করেন।
সভাপতির বক্তব্যে মোঃ রেজাউল করিম রেজা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই। আন্তঃজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। টুর্নামেন্ট সফল করতে তিনি ক্রীড়াপ্রেমী, খেলোয়াড় ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম বিশ্বাস বলেন, ফুটবল এ দেশের জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম। আন্তঃজেলা পর্যায়ে এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে বিভিন্ন জেলার খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে। দর্শকদের জন্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য খেলা উপহার দিতে আয়োজকরা সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছেন। টুর্নামেন্টের প্রতিটি খেলা উপভোগ করতে তিনি ক্রীড়ামোদী দর্শক ও এলাকাবাসীকে মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।
আয়োজকদের প্রত্যাশা, আন্তঃজেলা হোন্ডাকাপ ফুটবল টুর্নামেন্টটি বহরপুরসহ বালিয়াকান্দি উপজেলার ক্রীড়াঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে। আগামী ০২ নভেম্বর সোমবার একই মাঠে যশোর জেলা ফুটবল একাদশ বনাম ফরিদপুর জেলা ফুটবল একাদশ মুখোমুখি হবে।