বালিয়াকান্দিতে প্রতিবন্ধীকে জামায়াতে ইসলামীর হুইল চেয়ার উপহার প্রদান

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পদমদী কুড়িপাড়া গ্রামের প্রতিবন্ধী উত্তম কুমার মোদককে একটি হুইল চেয়ার সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২ নভেম্বর) বিকেলে হুইল চেয়ার প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য মোঃ জামাল উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দার, ভারপ্রাপ্ত সেক্রেটারি ও আসন্ন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোঃ মিরাজ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।