বিনোদপুর থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৬ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর থানার বিনোদপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাশেম শেখ (৬৪) নামে একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর নতুন পাড়া গ্রামের মৃত হোসেন শেখ শেখের ছেলে।
রবিবার (০১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে রাজবাড়ী সদর থানার বিনোদপুর মেসার্স আমজাদ হোসেন এন্ড সন্স নামীয় দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানে আসামী মোঃ হাশেম শেখকে দণ্ডায়মান অবস্থায় আসামীকে আটক পূর্বক তার দেহ তল্লাশি করে ষাট পিস কমলা বর্ণের মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপপরিদর্শক মোঃ আকবর হোসেন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। আসামী কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী।