
ফজলুল হক : রাজবাড়ীর কালুখালী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী আফিসার হিসেবে এস এম রেজাউল করিম যোগদান করেছেন। গত ১৬ আগস্ট তিনি কালুখালী উপজেলা নির্বাহী আফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এস এম রেজাউল করিম ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার। কালুখালীতে যোগদানের পূর্বে তিনি হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার (১৮ আগস্ট) কালুখালী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপজেলার সরকারি দপ্তরগুলোর চলমান কার্যক্রম, প্রশাসনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে নবাগত ইউএনও সরকারি সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
তিনি বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন নিশ্চিত করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
