বালিয়াকান্দিতে নতুন কুঁড়ি স্পোর্টস’র শুভ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : সারাদেশের ন্যায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শুরু হলো জনপ্রিয় ক্রীড়া উৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং তৃণমূল পর্যায় থেকে ক্রীড়া প্রতিভার বিকাশের লক্ষ্যে বৃহস্পতিবার বিকাল ৩ টায় এ স্পোর্টসের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের ভার্চুয়ালী উদ্বোধন ঘোষণা করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান মোস্তফা সহ সকল দপ্তরের প্রধান ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ানুরাগী ও স্থানীয় গণমাধ্যমকর্মী।