কালুখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

আদম আলী : রাজবাড়ীর কালুখালীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) দুপুর ২ টায় কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
কালুখালীর উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম রেজাউল করিমের সভাপতিত্বে কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, বিএনপি নেতা আজমীর হোসেন খান সহ সকল দপ্তরের দপ্তর প্রধান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটপরিবর্তন, সিপাহী-জনতার বিপ্লব এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের এই দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত রাখতে এই দিনের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ।