রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক এক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের পূর্ব ভবদিয়া গ্রামে অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ হালিম মন্ডল (৩৮) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত আসামী মোঃ হালিম মন্ডল রাজবাড়ী সদর উপজেলার পূর্ব ভবদিয়া গ্রামের মৃত তালেব মন্ডলের ছেলে। তিনি একজন কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদকের মামলা রয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টা থেকে পৌনে দুইটা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বসতঘর ঘেরাও করে আসামীর দেহ তল্লাশি করে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।