পাংশায় মাদকসেবী ও বালি খেকো ইউপি সদস্যসহ ৭ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় মাদকসেবী ও বালি খেকো ইউপি সদস্যসহ ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় পাংশা থানার ফুলতলা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাংশার উপজেলার চাঁদপুর গ্রামের মৃত আঃ রহমানের ছেলে আয়ুব আলী (৫২), ফুলতলা গ্রামের দ্লুাল শেখের ছেলে ওবাইদুল শেখ (২৫) কে তিন মাসের কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থ দন্ড এবং মাগুরাডাঙ্গী গ্রামের মোঃ শুকুর আলীর ছেলে মোঃ মনিরুল ইসলাম (৪৫) কে ৬ মাসের কারাদন্ড ও ৫০ টাকা করে অর্থ দন্ড মোবাইল কোর্টের মাধ্যমে প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক করে। কসবামাজাইল ইউনিয়নের লক্ষীপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য লক্ষীপুর গ্রামের মৃত শমসের আলীর ছেলে ইউপি সদস্য তামজিদ (মেম্বার) (৪৫) কে ৫০ হাজার টাকা অর্থ দন্ড এবং কালুখালী উপজেলার ছোট কলকলিয়া গ্রামের মোঃ জোনাব আলীর ছেলে মোঃ আলামিন মোল্লা, পুরান শিকজান গ্রামের মোঃ আকবর আলী মন্ডলের ছেলে মোঃ আসাদুজ্জামান (৪৩) ও পাংশা উপজেলার পূর্ব বাগদুলী গ্রামের মোঃ মান্নান মোল্লার ছেলে মোঃ সুমন মোল্লা (২৫) দের ৭ দিনের কারাদন্ড প্রদান করে পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, কারাদণ্ড ও অর্থদণ্ড প্রাপ্তদেরকে রাজবাড়ী কারাগারে প্রেরণ করা হয়েছে।