
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের টিসিবির পণ্য স্বল্পমূল্যে বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এই পন্যের কার্যক্রম উদ্বোধন করেন ট্যাগ অফিসার গৌতম কুমার সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন, নব নিযুক্ত ডিলার অর্ণা ট্রেডার্সের স্বত্বাধিকারী আবু সাইদ মন্ডল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রন্জন কুমার রাহা, ফিডেল চৌধুরী, আকিব সরদার ইসলাম প্রমুখ। এসময় মানুষ স্মার্ট কার্ড নিয়ে এসে লাইন ধরে পন্য সংগ্রহ করেন।
নবনিযুক্ত ডিলার অর্ণা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আবু সাইদ মন্ডল জানান, এখন স্মার্ট কার্ড হওয়ায় কে পন্য তুলছে সাথে সাথে জেলা অফিস থেকে জানাযায় কারণ এই কার্ড স্কানিং করতে হয়। প্রকৃত সুবিধা ভোগীরা এর সুফল ভোগ করছে।
