
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশের অভিযানে সন্ত্রাস বিরোধী আইন মামলার মোঃ শাকিল মোল্লা (২৬) নামে একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা গ্রামের মোঃ বাচ্চু মোল্লার ছেলে ও বরাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
রাজবাড়ী থানা পুলিশ রাজবাড়ী সদর থানার গত ১৪ জুনে দায়েরকৃত মামলা সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ শাকিল মোল্লাকে গত ১২ নভেম্বর সকাল ১০ টায় রাজবাড়ী সদর থানার পান্না চত্ত্বর এলাকা থেকে গ্রেপ্তার করে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
