মাজবাড়ীতে টিকাদান কেন্দ্র পরিদর্শন করলেন স্বাস্থ্য কর্মকর্তা

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের সকল টিকাদান কেন্দ্রে একযোগে নিয়মিত টিকাদান কর্মসূচি পরিচালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই টিকাদান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়নের বিভিন্ন টিকা কেন্দ্র ঘুরে দেখেন এবং শিশুদের টিকা প্রদানের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের সাথে কথা বলেন সঠিক নিয়মে সেবা দেওয়ার নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি সেবা নিতে আসা অভিভাবকদের সাথেও কুশল বিনিময় করেন এবং সময়মতো সব টিকা সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরেন।
কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন বলেন, “শিশু মৃত্যুর হার কমিয়ে আনতে নিয়মিত টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। মাজবাড়ী ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে সুশৃঙ্খলভাবে টিকা প্রদান করা হচ্ছে এবং সাধারণ মানুষের মাঝেও বেশ স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে।
পরিদর্শনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান সহ অন্যান্য কর্মকর্তা, মাঠ পর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।