সোনাপুর বাজারে হার্ডওয়্যার দোকানে দুর্ধর্ষ চুরি ॥ ১০ লাখ টাকার মালামাল লুট

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে একটি হার্ডওয়্যারের দোকানে ২য় দফায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাতে উপজেলার সোনাপুর বাজারে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানের মালিক খোন্দকার আশরাফুল আজম নাইস। দোকানটি দীর্ঘদিন ধরে ম্যানেজার জীবন কুমার সাহা পরিচালনা করে আসছেন। দোকানে রড, লোহা, গ্যাস সিলিন্ডার ও বিভিন্ন হার্ডওয়্যার সামগ্রী বিক্রি করা হতো।
ভুক্তভোগী জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। সকালে এসে দেখেন দোকানের তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে দেখেন দোকানে থাকা রড, লোহা, গ্যাস সিলিন্ডারসহ, সিমেন্ট মূল্যবান মালামাল নেই। যার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা।
ইতিপূর্বে একই দোকানে গত (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি চুরির ঘটনা ঘটে। সেই ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে রাজবাড়ী আদালতে একটি মামলা দায়ের করেছিল। মামলায় মোঃ রেজাউল হাসান, আলী আহসান জাহিদ, ইনান মিয়া, জিলাল বিশ্বাসসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
এদিকে ২য় দফায় চুরির ঘটনার পর বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ সংবাদে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ চুরির ঘটনায় সোনাপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বাজারে রাত্রিকালীন নিরাপত্তা ও পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।