কালুখালীর মৃগীতে চেয়ারম্যান পদপ্রার্থী ছানার সমর্থনে মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

রাকিবুল ইসলাম : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার ০৬ নং মৃগী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী ছানাউর রহমান ছানার সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাতে মৃগী ইউনিয়নের খড়খড়িয়া গ্রামে আয়োজিত এ সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। একপর্যায়ে মতবিনিময় সভাটি জনসমাগমে রূপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন আখরজানী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রশিদ খান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আওলাদ হোসেন খান মঞ্জু।
সভায় উপস্থিত ছিলেন আখরজানী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন খান, মাগুরা জজ কোর্টের কর্মকর্তা মো. ওহাব খান, শ্রী বিনয় কুমার বিশ্বাস, মো. জাকির হোসেন খান, শ্রী পরিমল কুমার বিশ্বাস, মোহাম্মদ আলী খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হাসেম আলী খান, সমাজসেবক আনিস মাহমুদ তরুণ ও মো. মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা মৃগী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্থানীয় মানুষের প্রত্যাশা এবং আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। একই সঙ্গে চেয়ারম্যান পদে ছানাউর রহমান ছানার প্রতি তাঁদের সমর্থনের কথা জানান।