
আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার কালিকাপুর ও রতনদিয়া ইউনিয়নের নির্বাচিত সুফলভোগীদের মাঝে ১০০ জনকে প্রত্যেককে ২৫ টি করে উন্নত জাতের মুরগি এবং ৮৪ জন কে প্রত্যেককে ২১ টি করে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়। এছাড়া এদিন ১০০ জন সুফলভোগীর প্রত্যেককে ৭৫ কেজি করে মুরগির খাদ্য, ৮৪ জন সুফলভোগীর প্রত্যেককে ৭৫ কেজি করে হাঁসের খাদ্য, ৩৭ জন ভেড়া পালনকারী সুফলভোগীর প্রত্যেককে ২৫ কেজি করে ভেড়ার খাদ্য, ৫৪ জন ছাগল পালনকারী সুফলভোগীর প্রত্যেককে ১১ কেজি ৪০০ গ্রাম করে ছাগলের খাদ্য বিতরণ করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮ টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে অনুষ্ঠানে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এসএম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ রঞ্জন বিশ্বাস। উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ রফিকুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খাঁন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মোঃ মুনতাসির মাহমুদ ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
