
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর কালুখালীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খায়েরকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কালুখালী উপজেলার নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার রাতে কালুখালী থানা পুলিশ তার বাড়ীতে তল্লাসী চালায়। কিন্তু তাকে খুঁজে পায় না। পরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি রিপন শেখের বাড়ীতে তল্লাশি করে। ওই বাড়ীতে খায়েরের সন্ধান পায়। তাকে গ্রেপ্তার করে।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম খায়েরকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বিকেলে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
