গোয়ালন্দে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

লেখক:
প্রকাশ: ৫ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীগের নৈরাজ্যে, বিধ্বংসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপি এবল সহযোগী অঙ্গ-সংগঠন নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল তিনটায় বিক্ষোভ সমাবেশটি উপজেলার আনছার ক্লাব থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার আনসার ক্লাবে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে, সমাবেশে বক্তব্য দেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। সমাবেশে জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া স্বলেন, রাজবাড়ীতে কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তারা অতীতেও আন্দোলন করেছেন, ভবিষ্যতেও করবেন। কেউ দেশকে অশান্ত করার চেষ্টা করলে, প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, বিএনপি একটি আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস জাতীয়তাবাদীদল, সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাসী নয়, মানুষের কল্যাণ ও দেশের উন্নয়নই রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত, রাজনৈতিক শিষ্টাচার ও ভদ্রতাকে কেউ দুর্বলতা মনে করলে তার জবাব দেওয়া হবে, রাজনৈতিক প্রতিহিংসা, সন্ত্রাস ও সংঘাতের মাধ্যমে ইতিবাচক কিছু অর্জন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিলে ও সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মৃধা, পৌর যুবদলের সভাপতি মোঃ দেলোয়ার মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রেজাউল করিম মিঠু সহ উপজেলার বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ছাত্রদল, শ্রমিকদলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের, বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।