সন্ত্রাস বিরোধী আইনের মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ দিন আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশের অভিযানে সন্ত্রাস বিরোধী আইন মামলায় মোঃ মহব্বত হোসেন (৫০) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ও পাচুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী।
শনিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৮টার সময় রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে রাজবাড়ী সদর থানার পুলিশ।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাজবাড়ী থানা পুলিশ রাজবাড়ী সদর থানার গত ১৪ জুন সন্ত্রাস বিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোঃ মহব্বত হোসেনকে রাজবাড়ী সদর থানার ভান্ডারিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীকে দুপুরে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।