
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি ও সংরক্ষণের দায়ে দৌলতদিয়া আজমেরী হোটেলের মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার দৌলতদিয়া টার্মনাল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্টেট সাইফুল হুদা। অভিযানে সহযোগিতা করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দৌলতদিয়া টার্মিনাল সংলগ্ন আজমেরী হোটেলে পুরোনো তেল, বাসি খাবার এবং নোংরা পরিবেশের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ-সময় ৩ তিনটা মোটরসাইকেল চালককে সতর্ক করা সহ ৫ শত টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা বলেন, খাবারের মান ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বা বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
