গোয়ালন্দে মোবাইল কোর্টে মাদকসেবীর কারাদণ্ড

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গোয়ালন্দ ঘাট থানার গোয়ালন্দ বাসস্ট্যান্ড ব্যাপারী পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল হকের নেতৃত্বে অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর সদস্যবৃন্দ অংশ নেন।
অভিযান চলাকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ড ব্যাপারী পাড়া এলাকার মৃত ইয়ার শেখের ছেলে মজনু শেখ (৫৫) দেহ তল্লাশি করে গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে মোবাইল কোর্টের বিচারক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আসামী মজনু শেখকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।