
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশায় ইয়াবাসহ আটকের পর মোঃ জাহিদুল ইসলাম (৪০) নামে যুবকের ৬ মাসের কারাদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। তিনি পাংশা উপজেলার জোনা পাট্রা গ্রামের মোঃ বছির মোল্লার ছেলে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার সময় পাংশা থানা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সেবন করার সময় আসামী মোঃ জাহিদুল ইসলামকে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, কারাদণ্ডের পর তাকে রাজবাড়ী কারাগারে প্রেরণ করা হয়েছে।
