রাজবাড়ীতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৪ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মোঃ রুহুল আমিন মোল্লা (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর ) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ রুহুল আমিন মোল্লা (৪৬) রাজবাড়ী সদর থানার বাজিতপুর গ্রামের শামসুদ্দিন মোল্লার ছেলে।
রাজবাড়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ৮টার মধ্যে পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে ডিএনসির একটি আভিযানিক দল রাজবাড়ী সদর থানার বাজিতপুর এলাকায় অভিযান চালায়। এ সময় রুহুল আমিন মোল্লার নিজ দখলীয় বসতঘর ঘেরাও করে ভেতরে অবস্থানরত অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক মোঃ রাসেল আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।