বালিয়াকান্দিতে শহীদ বুদ্ধিজীবি ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন,উপজেলা সহকারি কমিশনার (ভূমি), মোস্তাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারুক হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মানোদ্র মজুমদার, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ কাজি মোঃ জিল্লুর মোস্তাফিজ, সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূইয়া প্রমূখ। এ সময় উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।