রাজবাড়ীতে ওয়ারেন্টভুক্ত ও সামারি ট্রায়ালের ৬ আসামী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

মোঃ শাখাওয়াত হোসেন সোহান : রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সামারি ট্রায়ালের ৬ জন আসামীকে গ্রেপ্তার করেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ) নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত রাজবাড়ী সদর উপজেলার ভাটি সুলতানপুর গ্রামের সামাদ মৃধার ছেলে মোঃ রাসেল মৃধা (২৯), মহিষবাথান গ্রামের আহম্মদ আলীর ছেলে মোঃ হুমায়ন ফরিদ এবং আলাদিপুর গ্রামের মোঃ সাগর শেখের স্ত্রী মোছাঃ সুমি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া সামারি ট্রায়ালের আসামী হিসেবে রাজারবাড়ী লক্ষীকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে সোহান সরদার (২৩), লক্ষীকোল ইমামবাড়ী গ্রামের উজ্জল মন্ডলের ছেলে সৌরভ মন্ডল (১৮) এবং একই এলাকার বাবলু শেখের ছেলে রিয়াজ শেখ (১৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।