
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর ২৪ কেজির একটি কাতলা মাছ ৫৭ হাজার ৬০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি দক্ষিণ কোরিয়া এক প্রবাসী তার পরিবারের জন্য মাছটি কিনে নেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মাছটি ৫৭ হাজার ৬০০ টাকায় দক্ষিণ কোরিয়া প্রবাসী মাহবুবুর রহমানের কাছে বিক্রি করেন স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গোয়ালন্দ উপজেলার স্থানীয় জেলে মাহবুব পদ্মা নদীর লঞ্চ ঘাটের উজানে বাহির চরে জাল ফেলেন। এসময় জাল তোলার সময় তার চাপ জালে ভারি কোন মাছের অস্তিত্ব টের পান। পরে জাল তুলে কাতল মাছটি দেখতে পান। এরপর মাছটি বিক্রির উদ্দেশ্য পাচ নম্বর ফেরিঘাটে নিয়ে আসলে সেখানে ওজন করে দেখতে পান মাছটি ২৪ কেজির। পরে স্থানীয় মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ প্রতি কেজি ২৩০০ টাকা দরে ৫৫ হাজার ২০০ শত কিনে নেন। পরে অনলাইনে যোগাযোগ করে দক্ষিণ কোরিয়া প্রবাসী মাছটি কেজি প্রতি ১০০ শত টাকা লাভ দিয়ে কিনে নেন।
শাহজাহান শেখ বলেন, মাছটি কেনার পর ভিডিও দিলে দক্ষিণ কোরিয়া প্রবাসী তার পরিবারের জন্য মাছটি কিনে নেন। এসময় তিনি কেজি প্রতি ১০০ টাকা লাভ দিলে মাছটি তাকে দিয়ে দেই। সকালেই মাছটি কেটে দূরপাল্লার পরিবহনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্রেতাদের নির্ধারিত গন্তব্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
