
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মুক্তিযোদ্ধা ও পরিবার বর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) দুপুরে গোয়ালন্দ রেলস্টেশনে অবস্থিত বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড কার্যালয় এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা।
গোয়ালন্দ উপজেলা ইউনিট কমান্ড, আহ্বায়ক আমিনুল ইসলাম শফির সভাপতিত্বে গোয়ালন্দ উপজেলার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা সহ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ।
সভায় মুক্তিযোদ্ধারা তাদের অভিজ্ঞতা, সমস্যা ও বিভিন্ন দাবিদাওয়ার কথা তুলে ধরেন। বক্তারা মুক্তিযোদ্ধাদের সম্মান, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখার আহ্বান জানান এবং আগামী দিনে মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধভাবে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করাসহ সুন্দর আগামীর বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
