মামলা তুলে নেওয়াসহ জীবন নাশের হুমকি! রাজবাড়ীর খানগঞ্জে কৃষকদল নেতাকে পিটিয়ে জখম

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

মেহেদী হাসান : রাজবাড়ীর খানগঞ্জে পূর্ব শক্রতার জের ধরে জয়নাল খান নামে এক কৃষক দলের নেতাকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত জয়নাল খানের ছেলে রফিকুল খান বাদী হয়ে একটি মামলা দায়ের করলে আসামীরা জামিনে এসে মামলা তুলে নেওয়াসহ জীবন নাশের হুমকি ধামকি প্রদান করছে প্রতিপক্ষ।
বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ীর খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ী গ্রামে গিয়ে দেখাযায়, মারপিটের শিকার জয়নাল খানের পরিবারের লোকজন এখন ভয়ে আতঙ্কিত হয়ে আছে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি জানতে পেয়ে জরো হন স্থানীয়রা।
গুরুতর আহত কৃষক দলের নেতা জয়নাল খানের ছেলে ও মামলাটির বাদী রফিকুল খান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় প্রভাবশালী কুদ্দুস খানের ছেলে মোঃ হাসেম খান, মোঃ আহাদ খান, ও মোঃ হাফিজুল খান এবং কবির মুন্সির ছেলে বরকত মুন্সী ও মৃত হাচেন খানের ছেলে কুদ্দস খানসহ অজ্ঞাত নামা আরো ৩ থেকে ৪ জন গত ১৬ আগষ্ট আমার ভাই মোঃ আবু বক্কার খান, আমার পিতা জয়নাল খানসহ আমার পরিবারের লোকদের হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এ সময় আমার বাবার মাথায় একাধিক আঘাত করায় এখন সে মৃত্যর সাথে পাঞ্জা লড়ছে।
মামলাটির বাদী রফিকুল খান আরো বলেন, এ ঘটনায় আমরা একটি মামলা দায়ের করলে প্রতিপক্ষ আদালত থেকে জামিন নিয়ে এসে আমাকে ও আমার পরিবারকে প্রান নাশের হুমকি দিচ্ছে। এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন তিনি।
এদিকে কৃষক দল নেতার উপর এমন নির্মমভাবে হামলা ও মারপিটের ঘটনার সঠিক বিচার দাবি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদল খানগঞ্জ ইউনিয়ন শাখা।
বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদল খানগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি সাগর ছারি ও সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম বলেন, যেভাবে মারপিট করা হয়েছে এতে বোঝা যায় হত্যা করার জন্যই এভাবে পেটানো হয়েছে। কিন্তুু আইনের ধারার ফাঁকফোঁকর থাকার কারণে আসামীরা জামিনে বের হয়েছে। অবিলম্বে পুনরায় তদন্ত করে সঠিক বিচারের দাবি জানিয়েছে কৃষক দল। তা না হলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মত কর্মসুচীর হুসিয়ারী দিয়েছেন তারা।