অসুস্থতা দেখিয়ে জামালপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

লেখক:
প্রকাশ: ১ মাস আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭নং জামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন খাইরুল ইসলাম।
সোমবার (১৭ আগস্ট) বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের নিকট পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান খাইরুল ইসলাম।
পদত্যাগপত্রে তিনি বলেন, আমি খাইরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ৭নং জামালপুর ইউনিয়ন পরিষদ, আমি শারিরীক ও পারিবারিক কারণে আমার পক্ষে চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না বিধায় পদত্যাগ পত্র প্রদান করলাম।
খাইরুল ইসলাম বলেন, আমি সেচ্ছায় ও সজ্ঞানে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পদ হতে সোমবার পদত্যাগ করেছি। জামালপুর ইউনিয়নের সকল জনগনকে বিগত যে কয়েকমাস সেবা করতে পেরেছি এর মধ্যে আমার ব্যবহার, কথাবার্তা ও কাজে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি তাহার নিকট ক্ষমা প্রার্থী। আর এ কয়েকমাস জামালপুর ইউনিয়ন বাসীর নিকট হতে আমি যে ভালবাসা পেয়েছি তাহার জন্য আমি সকলের নিকট চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ জামালপুর ইউনিয়ন এর সকল মানুষের পাশে আমি চিরদিনই থাকব।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান পদত্যাগের সত্যতা নিশ্চিত করে বলেন, পদত্যাগপত্র পেয়েছি। পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।