রাজবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ৯১পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আঃ মতিন বেপারী (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া নতুনপাড়ার মৃত হোসেন ব্যাপারীর ছেলে।
রবিবার (৩০ আগস্ট) রাজবাড়ী সদর থানার এসআই মোঃ শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী সদর থানার আটদাপুনিয়া গ্রামের সাহের আলী মন্ডলের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে ৯১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ আঃ মতিন বেপারী(৩৫) কে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রবিবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।