রাজবাড়ীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমের সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভা

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত রাজবাড়ী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদ হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় প্রান্তে ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তারিফ-উল-হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিকদলের নেতারা উপস্থিত ছিলেন।