রাজবাড়ীতে মরদেহ উদ্ধারের ৩ দিনেও মেলেনি নারীর পরিচয় : দাফনও হয়নি

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের তিন দিন পেরিয়ে গেলেও পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এমতাবস্থায় শনিবার বেলা ১১টা পর্যন্ত মরদেহের দাফনও হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলাধীন কোলারহাট-নিমতলা সড়কের বড়নুরপুর এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (২৯) মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। শনিবার বেলা ১১টা পর্যন্ত উদ্ধার হওয়া ওই নারীর মরদেহ রাজবাড়ী মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, নিহতের পরনে ছিল নীল বোরকা ও গোলাপি রঙের পায়জামা। স্থানীয়দের ধারণা, হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অমিত কুমার বাগচি বলেন, অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। থানা পুলিশের পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কাজ শুরু করেছে। আমরা কোলারহাট থেকে নিমতলা সড়কের বিভিন্ন স্থানের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করছি।
তিনি জানান, নিহতের মরদেহ রাজবাড়ীর মর্গে রাখা হয়েছে। মরদেহ শনিবার বেলা ১১টা পর্যন্ত দাফন হয়নি বলে জানান এই কর্মকর্তা।