বালিয়াকান্দিতে গ্রাম আদালত পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলার বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত শাখা পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) উছেন মে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিনি এ পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গ্রাম আদালতের বিচারিক কার্যক্রম, নথিপত্র এবং সামগ্রিক অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। গ্রামীণ জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে বিচারিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গ্রাম আদালতের ভূমিকার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং আইনি প্রক্রিয়া যথাযথভাবে বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস এবং পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার (সদস্য) বৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পরিষদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।