পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

ঢাকা প্রতিনিধি: পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকার উদ্যোগে ‘গুণীজন সংবর্ধনা ও ছাত্রবৃত্তি প্রদান অনুষ্ঠান–২০২৬’ রাজধানীর আগারগাঁওস্থ এলজিইডি ভবনের ২য় তলার অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) প্রফেসর ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও রাজবাড়ী-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ হারুন অর রশিদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা-কালুখালী উপজেলা সমিতি, ঢাকার সভাপতি এবং বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব খোন্দকার রফিকুল ইসলাম।

এসময় পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাত্রবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষা, প্রশাসন, সমাজসেবা ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজসেবক, সমিতির সদস্য এবং পাংশা-কালুখালীর বিপুল সংখ্যক প্রবাসী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার প্রসার, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদান এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।