
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজবাড়ী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালের দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহসভাপতি মঞ্জুরুল আলম দুলাল, সদস্য আব্দুর রাজ্জাক, ইসমত আরা, গোয়ালন্দ হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মারুফ হাসান সহ রেড ক্রিসেন্ট ও যুব ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা অভিযানের সময় হাসপাতালের বিভিন্ন জায়গায় নোংরা দেখতে পেয়ে সেগুলো পরিস্কার করেন তারা। এ-সময় হাসপাতালের গেট সহ বিভিন্ন ভবনের পাশে পরিস্কার পরিচ্ছন্ন করেন। তাছাড়া পানি যাওয়ার ড্রেন গুলো আর্বজনায় আটকে থাকতে দেখেন। সেগুলো পরিস্কার পরিচ্ছন্ন করেন।
এদিকে পর্যায়ক্রমে জেলার উপজেলা হাসপাতালসহ খাল, ডোবা-নালা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে বলে জানিয়েছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট।
রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজ হাতে ময়লা পরিস্কার করেছেন। সেই দলের একজন সাধারণ কর্মী হয়ে পরিস্কার পরিচ্ছন্নতায় অংশ নেওয়া আমাদের দ্বায়িত্ব। হাসপাতালের ড্রেন গত পাঁচ বছরেও কেউ পরিস্কার করেনি। আমাদের দেশে ২০ কোটি মানুষ আছে তাদের ৪০ কোটি হাত আছে। সব মানুষ পরিস্কার পরিচ্ছন্নতা করলে ডেঙ্গু আমাদের কিছুই করতে পারবে না। আমিও ডেঙ্গুতে আক্রান্ত হতে পারি তাই সবাইকে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতায় এগিয়ে আসতে হবে।
বর্তমানে সারা দেশে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রী নানা কর্মসূচি গ্রহণ করেছেন। সেই ধারাবাহিকতায় রাজবাড়ী রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে। এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।”
