
ফজলুল হক : নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কালুখালী উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। পরে মিছিলটি কালুখালী ও রতনদিয়া অরুণগঞ্জ বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে পুনরায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পথসভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ বক্তব্যে বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে।” দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তিনি।
বক্তারা সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানান। একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান রুমা, সিনিয়র সহ-সভাপতি তৈয়বুর রহমান খান, মাহবুবুর রহমান বাদল, ঢাকা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মনজুর হোসেন মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মোঃ শাহজালাল মিয়া, যুবদলের আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান, ঢাকা উত্তর মহানগর যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আজমির হোসেন খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলে অংশ নেন।
