রাজবাড়ীতে আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

মেহেদী হাসান : “কন্ঠে কবিতা-মনে প্রশান্তি” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে আবৃত্তি ও স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সুহৃদ সমাবেশ ও তুর্যশিকড়ের আয়োজনে ফদিপুরের মনোজগৎ সেন্টার ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়নের আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় সুহৃদ সমাবেশের উপদেষ্টা কমল কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রিজভী জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর মেডিকেল কলেজের শিশু কিশোর ও পরিবার মনোরোগবিদ্যা বিশেষজ্ঞ প্রফেসর ডা. হেলালউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, মনোজগৎ সেন্টারের প্রতিষ্ঠাতা ও ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগি অধ্যাপক ডা. মেজবাউল খান ফরহাদ, সুহৃদ সমাবেশের উপদেষ্টা সৈয়দ সিদ্দিকুর রহমান, রাবেয়া কাদের স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম।
দিনব্যাপী আবৃত্তি ও মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
এ সময় আয়োজকরা জানান, এ কর্মশালার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সচেতনতার বিকাশ ঘটবে। পড়াশোনা ও সুস্থ্য বিনোদনে আগ্রহী হবে সেই সাথে সুন্দর সমাজ বির্নিমাণে ভুমিকা রাখবে।