
স্টাফ রিপোর্টার : সাইদ নামে এক ছেলেকে রাজবাড়ীর পাংশায় পাওয়া গেছে। তার পিতার নাম ফরিদ। ঠিকানা ঢাকা। সে ঢাকা থেকে বন্ধুদের সাথে ট্রেনে চড়ে পাংশা উপজেলার মাছপাড়া স্টেশনে চলে আসে। কেউ তার বাবা অথবা অভিভাবকের খোঁজ পেলে পাংশা উপজেলা নির্বাহী অফিসার, পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) অথবা উপজেলা সমাজসেবা অফিসারের সাথে যোগাযোগ করার অনুরোধ করেছেন।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হক বলেন, সাইদ নামে এক ছেলেকে পাওয়া গেছে। সে ঢাকা থেকে বন্ধুদের সাথে ট্রেনে চড়ে পাংশা উপজেলার মাছপাড়া স্টেশনে চলে আসে। তার পরিবারের সন্ধানের চেষ্টা চলছে।
