৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের রাজবাড়ী জেলা পুলিশের মতবিনিময়

লেখক:
প্রকাশ: ২ দিন আগে

স্টাফ রিপোর্টার : ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমে প্রশিক্ষণার্থীদের সাথে রাজবাড়ী জেলা পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) সাভার ঢাকায় চলমান ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ৫ জন প্রশিক্ষাণার্থী কর্মকর্তাদের সাথে জেলা পুলিশের কার্যক্রম সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন। পুলিশ সুপার মীর মনির হোসেন প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।