এমপি প্রদত্ত হাই কোয়ালিটি সোলার প্যানেল স্থাপন : বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস.এম মাসুদ।
রবিবার (০২ আগস্ট) রাজবাড়ী সিভিল সার্জন এস.এম মাসুদ বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এসময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ কর্তৃক প্রদত্ত হাই কোয়ালিটি সোলার প্যানেল স্থাপন কার্যক্রম, চিকিৎসা সেবা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্টোর পরিদর্শন ও সন্তুষ্ট প্রকাশ করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।