গোয়ালন্দে খাবার দিতে বিলম্ব হওয়ায় ক্ষিপ্ত হয়ে লাকড়ি দিয়ে হামলায় বাবুর্চির মৃত্যু ॥ সহকারী আহত

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া খানকাহ শরীফে খাবার দিতে বিলম্ব হওয়ায় পাগলের লাঠির আঘাতে ফজের আলী(৭০) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। এসময় সহকারি বাবুর্চি বানু বিবিকে মারাত্মক আহত করা হয়েছে।
নিহত ফজের আলী রাজবাড়ী সদর উপজেলার মল্লিক পাড়া গ্রামের মৃত আহমদ আলী সরদার এর ছেলে। বানু বিবি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর সিদ্দিক কাজীর পাড়া গ্রামের সাইমুদ্দিন শেখের স্ত্রী।
শুক্রবার (৩০ অক্টোবর) গোয়ালন্দ ঘাট থানা এবং খানকাহ শরীফের স্থানীয় লোকজনের মাধ্যমে জানাযায়, শুক্রবার দুপুর সোয়া দুই টার দিকে দৌলতদিয়া টার্মিনাল সংলগ্ন আঞ্জুমানে কাদিরা খানকা শরীফে রান্না করার সময় অজ্ঞাত নামা এক পাগল এসে খাবার চায়। এসময় খাবার দিতে বিলম্ব হওয়ায় রান্নার কাজে ব্যবহৃত কাঠের লাকড়ীর চলা দিয়ে এলোপাথারি পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলে ফজের আলী মারা যায়। আঘাতে সহকারি বাবুর্চি বানু বিবি মারাত্বক আহত হলে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর রেফার করা হয়। এ-সময় স্থানীয় লোকজন পাগলকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, খানকা শরীফের রন্ধনশালায় গিয়ে আনুমানিক ৩৫ বছর বয়সী ওই মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি খাবার চান। এসময় খাবার দিতে দেরি হওয়ায় রন্ধনশায় থাকা রান্নার লাকড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বাবুর্চি ও তার সহকারীকে। উপস্থিত খানকা শরীফের ভক্ত ও স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুর্চি ফজের আলীকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আহত বাবুর্চি সহকারী সোনাভান বিবিকে গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, খাবার দিতে দেরি হাওয়ায় পিটিয়ে হত্যার মতো ঘটনা অনাকাংখিত। বর্তমানে পাগলকে হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে। তাছাড়া তাকে চিহ্নিত করতে সিআইডির টিম আসছে। তারা আসলে তার নাম ঠিকানা জানা যাবে।